জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“আওয়ামী লীগ হেরে গেলেই বিএনপির কাছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন”

দেশে ৫-৬ মাসের রিজার্ভ আছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরবলেছেন, নির্বাচন সময়মতো হবে, সংবিধান মতোই হবে। আওয়ামী লীগ হেরে গেলেই বিএনপির কাছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে, সেটাই মনে করে তারা।

আজ বৃহস্পতিবার সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

সেক্ষেত্রে বিএনপির জন্য আমরা কি সুইসাইড করব?’ প্রশ্ন রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে- এটি উদ্ভট চিন্তাভাবনা বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে। এক্ষেত্রে ভারত বা যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। সম্পর্কের বিষয়টি নির্বাচনের সঙ্গে জড়িত নয়।

তিনি বলেন, দেশে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে। এক্ষেত্রে ভারত বা যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। ভারতের সঙ্গে আমাদের (আওয়ামী লীগের) সম্পর্ক ভালো আছে, তারা পরীক্ষিত বন্ধু। আমেরিকার সঙ্গেও সম্পর্ক ভালো আছে।

গত মঙ্গলবার সাভারের আমিনবাজারে শান্তি সমাবেশে বক্তব্য দেয়ার সময় মার্কিন ভিসানীতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, ‘কোথায় নিষেধাজ্ঞা? কোথায় ভিসা নীতি? তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে। আমেরিকার দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে, আমরা আছি। শত্রুতা কারো সঙ্গে নেই।

তিনি বলেন, এই নির্বাচনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে মার্কিন ভিসানীতি প্রয়োগ হবে। আমরা তো সুষ্ঠু নির্বাচন চাই, তাহলে ভিসানীতির প্রশ্ন উঠবে কেন?

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র